1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবসে লাকসামে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

  • প্রকাশকালঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭৮ জন পড়েছেন
ছবি : জুলাই গণঅভ্যুত্থান দিবসে লাকসামে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে লাকসামে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ মাঠ থেকে গণমিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট এলাকায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলন এদেশের জন্য মহান আল্লাহর বিশেষ রহমত। ছাত্র-জনতার অংশগ্রহণে জুলাই আন্দোলন না হলে ফ্যাসিস্টের কবল থেকে এদেশের গণমুক্তি হতো না। নতুন করে যারা ফ্যাসিস্টের পথে হাঁটছেন আপনাদেরও নামাতে বেশি সময় লাগবে না। রাহুল জুলাই নিয়ে তালবাহানা করে অবিলম্বে কার্যকর করুন।

লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী লেকচারার মাওলানা শহীদ উল্লাহর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, জামায়াত মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি জাহিদুর রহমান চৌধুরী, এনসিপি লাকসাম উপজেলা প্রধান সমন্বয়কারী আল-মাহমুদ (ফজলে রাব্বি), সদস্য সচিব আশিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, সহ-সেক্রেটারি নিজাম উদ্দিন মহসিন প্রমুখ। এসময় পৌরসভা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এগার দলীয় ঐক্যের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম