1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কর্মসংস্থান তৈরির প্রতিষ্ঠান যখন নিজেই বেকার

  • প্রকাশকালঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১২১ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : 
কুমিল্লার লালমাইতে অবস্থিত লালমাই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার| ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬তলা সুরম্য ভবন| সেই ভবনে কার্যক্রম চালু না হওয়ায় সেটি পরিত্যক্ত ভবনে রূপ নিচ্ছে| কর্মসংস্থান তৈরির ঝলমলে প্রতিষ্ঠানটি এখন নিজেই বেকার অবস্থায় রয়েছে| স্থানীয়দের দাবি এটি পূর্ণাঙ্গ চালু করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা হোক|
আইটি সেন্টার ও স্থানীয় সূত্রমতে, লালমাই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি ৫একর ভূমির ওপর নির্মিত| কাজ শুরু হয় ২০১৯ সালের জুলাই মাসে| মূল ভবন ও অবকাঠামোগত নির্মাণ সমাপ্ত হয় ২০২৩ সালের শেষ দিকে| ওই সময়ে সেন্টারটি উদ্বোধন করা হয়| হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ফ্রিল্যান্সিং দক্ষতা বৃদ্ধি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়| প্রতি বছর এখানে ৩হাজার তরুণের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা ছিল| কিন্তু গত তিন বছরেও সেখানে কোন কার্যক্রম শুরু হয়নি| এদিকে সেখানের আসবাবপত্র ও যন্ত্রপাতি নষ্ট হচ্ছে| দেখভাল না থাকায় ভবনের সিঁড়িতে পানি পড়ে নষ্ট হচ্ছে|
সরেজমিন গিয়ে দেখা যায়,কুমিল্লা লালমাই বাজারের দক্ষিণ মাথায় তিন রাস্তার মোড়| একটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক| অন্যটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক| কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বামপাশে গড়ে উঠেছে সুরম্য আইটি ট্রেনিং সেন্টার| সুদৃশ্য তোরণ পেরিয়ে ঝকঝকে ট্রেনিং সেন্টারটি| আঙিনায় নাান ফুলের গাছ রঙের প্রদর্শনী মেলে বসেছে| স্থানীয়রা এটিকে লালমাইয়ের রাজপ্রাসাদ বলে থাকেন| ঝকঝকে গ্লাসে মোড়ানো ভবনটিতে যে কারোই চোখ আটকে যায়| ভেতরে প্রতিটি ফ্লোরে দৃষ্টিনন্দন ডেকোরেশন| তবে ব্যবহার না হওয়ায় আসবাবপত্রে ধুলো জমছে| কোথাও দেয়ালে শ্যাওলারও দেখা মিলে| এখানে কোন কর্মকর্তা নেই| বিশাল ভবনে দুইজন কর্মচারী| একজনের আবার একবছরের বেশি সময় ধরে বেতন নেই|


স্থানীয় সমাজ সেবক বাহারুল আলম সোহাগ বলেন, ভবনটি এলাকার দর্শনীয় স্থানে পরিণত হয়েছে| বিকালে লোকজনকে এটির পাশে ভিড় করতে দেখা যায়| দীর্ঘদিন ধরে সেন্টারটি বেকার পড়ে আছে| এটিকে স্থানীয়রা লালমাইয়ের তাজমহল বলে থাকেন| এটিকে কাজে না লাগলে আসবাবপত্র নষ্ট হয়ে যাবে|
শিক্ষানুরাগী আবদুল হালিম মজুমদার বলেন, দীর্ঘদিন ভবনটি পড়ে আছে| এটি কোন কাজে লাগছে না| কবে চালু হবে কেউ জানে না| এটি চালু করলে তরুণদের আয়ের পথ খুলবে| এবিষয়ে সরকারের নিকট আবেদন জানাই বেকারত্ব দূরীকরণে এটিকে দ্রুত চালু করতে হবে|
তত্ত্বাবধানে থাকা তথ্য প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক মাহবুবুল আলম বলেন,সেন্টারটির নির্মাণ কাজ শেষ হয়েছে ৩বছর আগে| এখন চালুর অপেক্ষায় রয়েছে| এটিসহ দেশের বিভিন্ন প্রকল্পে তারা ৩৫-৪০জন কর্মরত রয়েছেন| তারা এক বছর এক মাস ধরে বেতন পাচ্ছেন না| বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন|

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস বলেন, প্রকল্পের কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে| তারা যতটুকু জনিয়েছেন- এখানে তরুণদেরকে আইটি প্রশিক্ষণ দেয়ার সুযোগ রয়েছে| এখানে প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে| এতে তারা স্থানীয় ও প্রবাসে কাজ করার সুযোগ পাবেন|
তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. আনোয়ার হোসেন বলেন,এটি হাইটেক পার্ক কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে| সেন্টারটি চালুর বিষয়ে আমাদের উপদেষ্টা, মন্ত্রী মহোদয় ও সচিব স্যাররা পরিকল্পনা করছেন| এটি চালু হলে কর্মসংস্থানের নতুন দিগন্তের উন্মোচন হবে|

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম