1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহিদের উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ

  • প্রকাশকালঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৬ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা। 

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ধর্মীয় আমেজ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কুমিল্লার লাকসাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদে মৃতদেহের গোসল ও শেষ বিদায়ের সুরক্ষায় বিশেষ ‘স্মার্ট মুর্দা মশারি’ (বিশেষ পর্দা) বিতরণ করা হয়েছে।

 ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) লাকসাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও যুবদল নেতা মোঃ জাহেদুল ইসলাম জাহিদের সৌজন্যে স্থানীয় মসজিদগুলোর ইমাম ও মুয়াজ্জিনদের হাতে এ বিশেষ মুর্দা মশারি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মুশু।

ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত একাধিক ইমাম ও মুয়াজ্জিনরা জানান, মানুষের শেষ বিদায়ে মরদেহ গোসলের সময় গোপনীয়তা রক্ষা ও মাছি বা অন্যান্য কীটপতঙ্গের উপদ্রব থেকে সুরক্ষায় এ ধরনের মশারি বা পর্দা অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাউন্সিলর প্রার্থী তারুণ্যদীপ্ত যুবদল নেতা জাহেদুল ইসলাম জাহিদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন ও এলাকার মানুষের কল্যাণে আমার এই ক্ষুদ্র আয়োজন। এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং নাগরিক হিসেবে নৈতিক দায়িত্ববোধ থেকে করা। আমি লাকসাম পৌরসভার ৬ নং ওয়ার্ডসহ পুরো পৌরসভার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

স্মার্ট মুর্দা মশারি বিতরণকালে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা প্রকৌশলী মইনুল হক মজুমদার মিঠু, ইমরান হোসেন মিলন, শাহ মুহাম্মদ নুরুল আলম এবং সাংবাদিক নাজমুল হাসানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম