ছবি : লাকসাম উপজেলা, পৌরসভা ছাত্রদল।
মোজাম্মেল হক আলম, লাকসাম :
দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা, লাকসাম পৌরসভা ও নবাব ফয়েজুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিগুলোর মধ্যে কিছু পূর্ণাঙ্গ, কিছু আংশিক এবং কিছু বর্ধিত আকারে অনুমোদন দেওয়া হয়েছে। এতে লাকসাম উপজেলায় ১৫১, পৌরসভায় ১০১, কলেজ শাখায় ৬২ মনোহরগঞ্জ উপজেলায় ১৩১ জনকে অন্তভূক্ত করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
লাকসাম উপজেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি হিসেবে মোঃ নুরুন নবী মহসিন এবং সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, পৌরসভা কমিটিতে সভাপতি হিসেবে মহিন উদ্দিন মহিন, সাধারণ সম্পাদক মোঃ নেওয়াজ শরীফ, নবাব ফয়েজুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে মোঃ নুরুল হোসাইন, সাধারণ সম্পাদক রবিউল হোসেন রাকিব ও মনোহরগঞ্চ উপজেলা ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন বিল্লাল, নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটি অনেেমাদন পেয়ে ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আমাদের কাঙ্খিত নতুন কমিটি অনুমোদন লাভ করায় আমরা পরম করুণাময় আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। একইসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং স্থানীয় অভিভাবক ও নেতাকর্মীদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করছি। আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা আমাদের রক্তের শেষবিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। আমাদের এ কমিটি শিক্ষাঙ্গনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার মানোন্নয়নে উপজেলা ছাত্রদল রাজপথে ও সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় সোচ্চার থাকবে।
লাকসাম পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নেওয়াজ শরীফ বলেন, আমাদের রাজনীতি পদের জন্য নয়, আমাদের রাজনীতি দেশের সাধারণ মানুষের অধিকার ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের জন্য। পদ-পদবি কেবল একটি দায়িত্ব মাত্র, আসল পরিচয় আমরা জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক। আজ থেকে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখানে ভেদাভেদের কোনো স্থান নেই; আমাদের একটাই পরিচয় আমরা দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের অভিভাবক, সংসদ সদস্য মোঃ আবুল কালাম ভাইয়ের অনুসারী।
Leave a Reply