1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

‘প্রিমো এইচনাইন’ মডেলের নতুন স্মার্টফোন বাজারে

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৫২১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : নজরকাড়া ডিজাইনের বড় পর্দার নতুন স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন। যার মডেলর ‘প্রিমো এইচনাইন’। দুর্দান্ত ফিচারসমৃদ্ধ সাশ্রয়ী মূল্যের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ভয়েস ওভার লং টার্ম ইভোল্যুশন (ভিওএলটিই বা ভোল্টি) প্রযুক্তি। ফলে ফোরজি নেটওয়ার্কে গ্রাহকরা এইচডি (হাই ডেফিনিশন) ভয়েস কল ও ডেটা উপভোগ করতে পারবেন। পাবেন দ্রুততর কল সংযোগের সুবিধা।

ওয়ালটন মোবাইল ফোনের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, ‘প্রিমো এইচনাইন’ ফোনটি ক্যামেলিয়ন ব্ল্যাক, পার্পল, সাইয়ান ব্লু এবং অরোরা গ্রিন এই চারটি ভিন্ন রঙে বাজারে ছাড়া হয়েছে। ফোনটির ব্যাককভারে ব্যবহৃত হয়েছে উজ্জ্বল আস্তরণ, যারফলে বহু রঙের মিশেলে এটি অনবদ্য রূপ নিয়েছে। ফোনটির নকশা, ডিসপ্লে এবং পারফরমেন্সের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

দাম মাত্র ৮,৬৯৯।

এই ফোনে ব্যবহৃত হয়েছে ৬.১ ইঞ্চির এইচডি প্লাস ১৯:৯ রেশিওর ইউ-নচ আইপিএস ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটিতে রয়েছে ১.৬ গিগাহার্জ গতির অক্টাকোর এআরএম কোর্টেক্স-এ৫৫ প্রসেসর, পাওয়ারভিআর জিই৮৩২২ গ্রাফিক্স, ৩ জিবি ডিডিআর৪ র‌্যাম, ১২৮ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট, ওটিএ ও ওটিজি।

ফোনটির পেছনে আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ এবং ২ মেগাপিক্সেলের অটোফোকাস ডুয়াল ক্যামেরা। এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ এই ক্যামেরায় ব্যবহৃত হয়েছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এবং পিডিএএফ প্রযুক্তি। রয়েছে বোকেহ ও পোরট্রেইড মোড। দুর্দান্ত সেলফির জন্য এই ফোনের সামনে থাকছে পিডিএএফ প্রযুক্তির ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়া ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম