1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

অভাবের তাড়নায় ফুটবলার আরিফ এখন রাজমিস্ত্রি!

  • প্রকাশকালঃ শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৪১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : হ্যামার দিয়ে রড পেটাতে গিয়ে হাতে কড়া পড়ে গেছে। রডের আঘাতে পা থেকে ঝড়ছে রক্ত। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে আট বছর ধরে শয্যাশায়ী বাবা। চোখে ছানি পড়েছে মায়ের। ফুটবলার ছোট ভাইও বেকার।

তাই পরিবার বাঁচাতে রাজমিস্ত্রি পেশাকেই বেছে নিয়েছেন তিন মৌসুম আগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে পেশাদার লিগে খেলা আরিফ হাওলাদার। ঢাকার ক্লাব ফুটবলে পরিচিত মুখ আরিফ। নারায়ণগঞ্জের এ ফুটবলার দীর্ঘদিন ধরেই ফুটবল খেলছেন। আরামবাগ, বিজেএমসির পর ২০১৭-১৮ মৌসুমে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলেন প্রিমিয়ার লিগে।

পরের বছর পেশাদার লিগের সর্বোচ্চ আসরে দল না পেয়ে চলে যান চ্যাম্পিয়নশিপ লিগের অগ্রণী ব্যাংকে। সর্বশেষ বাতিল হওয়া চ্যাম্পিয়নশিপ লিগে অবশ্য কোনো দল পাননি আরিফ। এতদিন ধরে ফুটবল খেললেও আর্থিক অবস্থা ভালো নয় তার। বাবা-মায়ের চিকিৎসা, ছোট ভাইয়ের দেখভাল; নিজের খরচ তো আছেই।

করোনার প্রাদুর্ভাব আরও দুর্বিষহ করে তুলেছে তাকে। জীবন বাঁচাতে লুকিয়ে রাজমিস্ত্রির কাজ করছেন এই ফুটবলার। আরিফের কথা, ‘বাবা-মাকে বাঁচাতে আমি চারশ’ টাকা দিন চুক্তিতে বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করছি।

অথচ এক মৌসুমে ছয় লাখ টাকায় খেলেছি শেখ জামালে। ছোট ভাই ফুটবল খেলত। কিন্তু সেও এখন বেকার। তাই তাকেও এলাকায় চায়ের দোকান করে দিয়েছি। দু’জনে মিলে কাজ করে বাবা-মায়ের সেবা করছি।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম