1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নাঙ্গলকোট পৌরসভার ৫২ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশকালঃ সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৭০৯ জন পড়েছেন

মোঃ হুমায়ুন কবির মানিক :

২০২০-২১ অর্থবছরের জন্য কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভায় ৫২ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে পৌর কার্যালয়ে আয়োজিত বাজেটোত্তর মতবিনিময় সভায় পৌর মেয়র আব্দুল মালেক এ বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫২ কোটি ৭১ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৪২ লাখ টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ১ লাখ টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭০ লাখ টাকা।

এতে ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৪২ লাখ টাকা। ২৯ লাখ টাকা উদ্বৃত্ত রেখে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। বাজেটে নিজস্ব আয়ের উৎস হিসেবে বিভিন্ন প্রকার ট্যাক্স লাইসেন্স নবায়ন, যানবাহনসহ বিভিন্ন খাতে আয় ধরা হয়েছে। ব্যয়ের খাত হিসেবে পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বিদ্যু বিল ও আনুষাঙ্গিক খরচ পরিশোধসহ পৌরসভার বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে।

ইতোমধ্যে সার্বিক উন্নয়নের মাধ্যমে নাঙ্গলকোট পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পৌর মেয়র আব্দুল মালেক। 

মতবিনিময় সভায় পৌর কাউন্সিলর মোশারফ হোসেন, আক্তার হোসেন, রেয়াজুল হক, এমরান হোসেন, নিজাম উদ্দিন মজুমদার, মহিন উদ্দিন, সাবিনা ইয়াসমিন, খুরশিদা আক্তার, ছালেহা বেগম, পৌর সচিব মহসিনুর রহমান খান, প্রকৌশলী সাইফুর রহমান, হিসাব রক্ষক মর্জিনা আক্তার, অফিস সহকারী আলমগীর কবির সোহেল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মাচারীগণ উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম