1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চাটখিলে করোনায় ক্ষতিগ্রস্থ ১হাজার পরিবারের মাঝে যুবদলের খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪৭৯ জন পড়েছেন

মোঃ সাকিব হোসেন:
নোয়াখালীর চাটখিল উপজেলার কর্মহীন দুঃস্থ ও অসহায়দের খাদ্য সহায়তা প্রদান করেছেন উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন পূর্বাঞ্চলে ৮নং ওয়ার্ডে যুবদলের নিজস্ব অর্থায়নে শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় করোনায় ক্ষতিগ্রস্ত ৬০ জন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা যুবদলের সভাপতি আনিছ আহমেদ হানিফ, উপজেলা যুবদল সহ-সভাপতি বাহার মেম্বার, ইউনিয়ন সভাপতি নুরুন্নবী চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মহসিন, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার, ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির হোসেন শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (হাসান) সহ আরো নেতৃবৃন্দ।

উপজেলা যুবদলের সভাপতি আনিছ আহমেদ হানিফ জানান, সারা বিশ্বের মানুষ যখন করোনা আতংকে আতংকিত অসহায় মানুষ গুলো দিশেহারা ঠিক সেই মূহুর্তে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে চলমান খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে চাটখিল উপজেলার ২,৩, ৪, ৫, ৮ ইউনিয়নে ১’হাজার কর্মহীন দুঃস্থ পরিবারে বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে সামাজিক দুরুত্ব বজায় রেখে দুস্থদের মাঝে বাড়ি বাড়ি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনার এই দুর্যোগে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।

তিনি আরো বলেন, আমরা ধারাবাহিক ভাবে ত্রান বিতরনের এ কার্য্যক্রম চলমান রাখবো। এই দুর্যোগ মুহূর্তে ক্ষমতাসীন দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন কর্মহীন অসহায়-দুস্থদের পাশে তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম