1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

রাজধানীতে বন্ধ হল আরও একটি হাসপাতাল

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৪৪৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : রাজধানীর আরও একটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সরকার। লাইসেন্স না থাকা, নিম্নমানের আইসিইউসহ নানা অনিয়মের অভিযোগে মঙ্গলবার উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেডের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়, উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেডে গত ২০ জুলাই সরেজমিনে পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন কমিটি। এ সময় প্রতিষ্ঠানটির নানা অনিয়ম দেখা যায়। প্রতিষ্ঠানটির হাসপাতাল কার্যক্রম, প্যাথলজি কার্যক্রম এবং রক্ত পরিসঞ্চালনের স্বাস্থ্য অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। অনলাইন ডাটাবেজ যাচাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রাপ্তির কোনো আবেদন করেনি।
চিঠিতে আরো বলা হয়, হাসপাতালটির আইসিইউ অত্যন্ত নিম্নমানের, কোনোভাবেই এমন আইসিইউ পরিচালনা গ্রহণযোগ্য নয়। ল্যাবরেটরির পরিবেশ অত্যন্ত নিম্নমানের। অনুমোদনবিহীন ল্যাবরেটরিতে অবৈধভাবে রক্ত পরিসঞ্চালন কার্যক্রম পরিচালিত হয়। এ অবস্থায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম