1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ডাক্তার-সাংবাদিকরা আগে ভ্যাকসিন পাবেন

  • প্রকাশকালঃ বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪৫৩ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব কার্যক্রমের সাথে আমরা রয়েছি। করোনা ভ্যাকসিন আবিষ্কৃত হলে উন্নত সব দেশের সাথে যাতে আমরাও পাই, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি। সে ক্ষেত্রে প্রথম সারির করোনা যোদ্ধা চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের আগে ভ্যাকসিন দেওয়া হবে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গোপালগঞ্জে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে বলেও এ সময় জানান মহাপরিচালক। তিনি বলেন, ‘আমরা আশা করছি, যেদিন ইউরোপ ভ্যাকসিন পাবে, সেদিন আমরাও পাব। এ বিষয় নিয়ে সেদিনও সচিবালয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আমাদের বলেছেন, করোনা ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সাথে সাথে যাতে বাংলাদেশ পায়, সেই বিষয়ে লক্ষ রাখতে। আমরা আগে ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।’

এর আগে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এর পর পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম