1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ডালিম ফলের যত গুণ

  • প্রকাশকালঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৬১৩ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ডালিম পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। স্বচ্ছ রসের এই ফলটি খেতেও সুস্বাদু। ডালিমে থাকা পুষ্টি উপাদানসমূহ আমাদেরকে নিরোগ রাখতে সাহায্য করে।  অ্যান্টিঅক্সিডেন্ট-এর গুণসহ আনার অ্যান্টি-এজিং ফল হিসেবেও বেশ জনপ্রিয়। রোগীর পথ্য হিসেবেও এর দেখা মেলে। ডালিমের রয়েছে আরো বেশকিছু গুণ। চলুন জেনে নেয়া যাক-

ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি এসিড। ত্বকের প্রদাহ প্রশমিত করার গুণও রয়েছে এতে। তার সঙ্গে ফলটি ত্বকের কেরাটিনোসাইট কোষের পুনরুজ্জীবন ঘটায়। ফলে বয়সের ছাপ সহজে পড়ে না ত্বকে।

ত্বকের সজীবতা ধরে রাখতে একে স্বাস্থ্যকর উপায়ে পরিচর্যা করতে হবে এবং একে যেকোনো ধরনের সংক্রমণের হাত থেকে বাঁচাতে হবে। আর এ জন্য প্রয়োজন জীবাণুরোধী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এ উপাদানটির জন্য আনার রীতিমতো খ্যাতি লাভ করেছে।

ডালিমের অর্গানিক জুস ত্বকের যত্নে দারুণ উপাদান। এর ক্ষুদ্র আকারের মলিকিউল গঠন ত্বকের গভীরে পৌঁছে তাকে হাইড্রেট করে। এই রসে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং সাইটোকেমিক্যাল রয়েছে।

ত্বকের ওপরের দিকের স্তরটি ডেরমিস। এটি কোলাজেন এবং ইলাস্টিক ফাইবার দিয়ে প্রস্তুত। ত্বকে বয়সের ছাপ পড়ে এই ডেরমিস অংশে। ফলে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যায়। তখন কোলাজেন গঠনের জন্য প্রোটিনের সরবরাহ দিতে ভিটামিন ‘সি’ এর প্রয়োজন হয়। ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ডালিমের হালকা মিষ্টি নরম বীচিগুলো ছেঁচে তা খেলে ত্বকের মৃত অংশগুলো দূর হয়ে যায়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম