1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আজগরা ইউপি আওয়ামীলীগ সভাপতির সুস্থতায় দোয়া কামনা

  • প্রকাশকালঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৫২৭ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি  :
কুমিল্লার লাকসাম উপজেলার ৭নং আজগরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল লতিফ মজুমদারের রোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল নয়টায় আজগরা ইউনিয়নের সবগুলো গ্রামে জামে মসজিদে কোরআন খতম ও জুম্মার নামজের পর বিশেষ মোনাজাত করা হয়। বিকেলে আজগরা বাজার জামে মসজিদে ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজগরা ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি ও সাবেক আহবায়ক আব্দুল মালেক, সহ সভাপতি ডাঃ নুরুল আমিন, জাকির হোসেন, মকবুল আহমেদ শাহী। সাধারণ সম্পাদক মাস্টার বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, মফিজুর রহমান। সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক মজুমদার। আওয়ামীগ নেতা বাচ্চু মিয়া মেম্বার, আবদুস সাত্তার, মাস্টার আবদুল করিম বিএসসি, মাস্টার আবু তাহের, মাস্টার নুরুল আমিন। উপজেলা যুবলীগ নেতা গিয়াস উদ্দিন মজুমদার টিটু, সিনিয়র সহ সভাপতি জামাল হোসেন জুয়েল, শাহাজান আজাদ। সাধারণ সম্পাদক শাহজালাল। সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক আজগর হোসেন। ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খান বাবলু। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুর রহমান মুকুল। সাবেক সভাপতি ওমর ফারুক বাদল, সাবেক সভাপতি মোরশেদ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, যুবলীগ নেতা আবদুল আজিজ, লাকসাম উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জোনায়েদুর রহমান জিতু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ সোহেল। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ও বড়বাম ফাজিল ডিগ্রী মাদ্রাসা সাবেক ছাত্রলীগ সভপতি বোরহানুদ্দীন মজুঃ সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামিলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। আজগরা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবু ইউসুফ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল লতিফ মজুমদারের সার্বিক সুস্থ্যতায় দলীয় নেতাকর্মী, ইউনিয়নবাসী ও দেশবাসীর প্রতি রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করার আহবান জানান ইউনিয়ন আওয়ামীলীগ। উল্লেখ্য আজগরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব আলহাজ্ব আবদুল লতিফ মজুমদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। পারিবারিক সূত্রে জানা যায় উনি বর্তমান কিছুটা সুস্থতাবোধ করছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম