1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম ফুলগাঁও বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক উদ্বোধন

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬৪ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :

তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবাকে তরান্বিত করার লক্ষ্যে কুমিল্লার লাকসাম পূর্ব ইউনিয়নের ফুলগাঁও বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও লাকসাম শাখা প্রধান মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাকসাম শাখার প্রিন্সিপাল অফিসার মাওলানা ফজলুল হক। লাকসাম শাখার বিকল্প ব্যাংকিং বিভাগের ইনচার্জ মোঃ আব্দুল বাতেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লাকসাম শাখার সিনিয়র অফিসার জালাল আহম্মেদ, চান্দিনা নবাবপুর সরকারি কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াছিন মজুমদার, বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, ফুলগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক হুমায়ুন কবির লিটন, ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা বাজার শাখার ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, লাকসাম পূর্ব ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, সদস্য জামাল উদ্দিন, মঞ্জুরুল আলম, আমেনা বেগম, লাকসাম পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম