1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পুরুষের জন্য উপকারী যেসব খাবার

  • প্রকাশকালঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৫ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : সুস্থ থাকতে ও শরীরে পুষ্টির চাহিদা পূরণে খাবার খুবই গুরুত্বপূর্ণ। কিছু খাবার রয়েছে যা পুরুষের জন্য খুবই উপকারী।

পুরুষের সুস্থতা, তারুণ্য আর বয়স লুকাতে কিছু খাবার খেতে পারেন। কিছু খাবারে রয়েছে ফাইটোনিয়ট্রিয়েন্টে ভরপুর। এ ছাড়া তারুণ্য ধরে রাখতে ওমেগা-৩ ফ্যাট, লাইকোপেন, ভিটামিন-‘সি’ নিয়মিত খাদ্য তালিকায় রাখা জরুরি।

নিয়মিত এসব খাবার খেলে সহজে বয়সের ছাপ পড়ে না ও শরীরের দুর্বলতাও কমবে।

এ বিষয়ে এভার কেয়ার হাসপাতালের (অ্যাপোলো) পুষ্টিবিদ তামান্না চৌধুরী যুগান্তরকে বলেন, কিছু খাবার রয়েছে যা ফাইটোনিয়ট্রিয়েন্টে ভরপুর। যা পুরুষের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া ওমেগা-৩ ফ্যাট, লাইকোপেন, ভিটামিন-‘সি’ ও স্বাস্থ্যের জন্য ভালো।

আসুন জেনে নিই এমন কিছু খাবার সম্পর্কে-

১. ক্ষতিকর বিষাক্ত পদার্থ থেকে টমেটো শরীরকে সুরক্ষা দেয়। টমেটো ত্বকে কোলাজেন তৈরি করে এবং ত্বকে প্রোটিনের সরবরাহ বজায় রাখে।

২. খেতে পারেন মাছের তেল। মাছের তেল শরীরের কোষের প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এবং ঠিকমতো চালাতে সাহায্য করে। মাছের তেলে আছে উচ্চমাত্রার হজমে সহায়ক প্রোটিন।

৩. সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন বাদাম খেতে পারেন। বাদমে দরকারি ভিটামিন ও পুষ্টি আছে।

৪. স্ট্রবেরি, ব্ল্যাকবেরি ও ব্লুবেরিতে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েডসের ভালো উৎস। এতে আছে প্রচুর ভিটামিন ‘সি’, যা কোলাজেনকে শক্তিশালী করে। এতে ত্বকের দাগ কমায়।

৫. তারুণ্য ধরে রাখতে গ্রিন টি বা সবুজ চায়ের কদর দিন দিন বাড়ছে। সবুজ চায়ে রয়েছে একাধিক পুষ্টি উপাদান ও খনিজ পদার্থ।

৬. দইয়ে থাকা ব্যাকটেরিয়া শরীরের জন্য বেশ উপকারী এবং বয়সের কারণে হওয়া রোগগুলো প্রতিরোধে দই বিশেষভাবে কাজ করে।

৭. পুষ্টিকর ফলগুলোর মধ্যে অ্যাভোকাডো অন্যতম। কেননা এর মধ্যে আছে নানা ঔষধিগুণ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম