1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চুল স্মুথনিং করুন ঘরে বসেই

  • প্রকাশকালঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : চুল স্মুথনিং-এর জন্য পার্লারে গেলে কম করে হলেও ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হয়। ব্যবহার করা হয় ক্ষতিকর রাসায়নিক। যার ফলে চুল হয়ে যায় রুক্ষ। এ ছাড়াও মাত্রাতিরিক্ত চুল ঝরা, চুলের আগা ফেটে যাওয়ার মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে।

তাই এরই সমাধান হিসেবে প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহারের মাধ্যমে চুলের কোনও ক্ষতি না করেই পেতে পারেন স্বাস্থ্যোজ্জ্বল, সোজা সুন্দর চুল।

প্রয়োজনীয় উপাদান:

১) ২ চামচ কর্ণফ্লাওয়ার,

২) ২ চামচ লেবুর রস,

৩) ১০০ মিলিলিটার জল,

৪) ৬ চামচ অ্যালোভেরা জেল,

৫) ২ কাপ নারকেল কোড়ানো,

৬) ২ চামচ ক্যাস্টর অয়েল।

হেয়ার প্যাক বানানোর পদ্ধতি:

২ কাপ কোড়ানো নারকেল, ১০০ মিলিলিটার জল এবং ৬ টেবিল চামচ অ্যালোভেরা জেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। বেশ ঘন একটা পেস্ট তৈরি করে পাতলা কাপড়ে মিশ্রণটা বেঁধে একটি পাত্রের উপর রেখে নিংড়ে নিন। অ্যালোভেরা জেল মেশানো নারকেলের দুধ পেয়ে যাবেন।

অন্য একটি পাত্রে ২ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার আর ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল ভাল করে মিশিয়ে করে নিন।

এ বার সামান্য আঁচে কোনও ননস্টিক পাত্রে নারিকেলের দুধ আর পরে বানানো কর্ণফ্লাওয়ার, লেবুর রস আর ক্যাস্টর অয়েলের মিশ্রণটি ঢেলে ভাল করে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে আঁচ থেকে নামিয়ে অন্তত আধা ঘণ্টা ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিন। পুরো মাথার চুলকে কয়েক ভাগে ভাগ করে চুলের গোঁড়া থেকে মাথায় ভাল করে মিশ্রণটি মেখে নিন। ঘণ্টা দেড়েক এই ভাবেই রেখে দিন। কারণ, মিশ্রণটি যত সময় রাখতে পারবেন, তত ভাল ফল পাবেন। এই অবস্থায় চুল ভুলেও বাঁধবেন না। চিরুনি দিয়ে সোজা করে আঁচড়ে নিয়ে বসে থাকুন।

ঘণ্টা দেড়েক আপনার নিয়মিত ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। ড্রায়ারে নয়, প্রয়োজনে ফ্যান চালিয়ে বা পারলে স্বাভাবিক ভাবে চুল শুকিয়ে আঁচড়ে নিন। ব্যস, আপনার ঢেউ খেলানো বা কোঁকড়ানো চুলগুলো অনেকটাই সোজা হয়ে গিয়েছে। এরই সঙ্গে হয়ে গিয়েছে সুন্দর ঝলমলে। ভাল ফলাফল পেতে প্রতি সপ্তাহে এই ‘হেয়ার প্যাক’ অন্তত একবার ব্যবহার করুন। যাঁদের চুল কোঁকড়ানো, তাঁদের একটু বেশি সময় লাগবে স্বাভাবিক ভাবে চুল স্মুথনিং-এর জন্য।

চুলের স্বাস্থ্য আর স্টাইলিং একসঙ্গে পেতে শুধু একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু খরচ হবে নামমাত্র। সূত্র: জি নিউজ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম