1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সেরেনাকে হারিয়ে ফাইনালে আজারেঙ্কা

  • প্রকাশকালঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : প্রথম সেট জিতেও ম্যাচ হাতছাড়া হল কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের। বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হেরে ইউএস ওপেন ২০২০-এর সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন মার্কিনি গ্রেট। তবে আর্থার আশে দুই মায়ের লড়াই মুগ্ধ করেছে টেনিস প্রেমীদের।

নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বৃহস্পতিবার ইউএস ওপেনের শেষ চারের লড়াইয়ে শুরুটা দারুণ করেছিলেন সেরেনা। কিন্তু পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বেলারুশ তারকা আজারেঙ্কা।

এক ঘণ্টার ৫৬ মিনিট লড়াই শেষে সেরেনাকে ১-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন আজারেঙ্কা। শনিবারের ফাইনালে এই বেলারুশ তারকা মুখোমুখি হবেন জাপানের নওমি ওসাকার সঙ্গে। দিনের প্রথম সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে ৭-৬, ৩-৬, ৬-৩ গেমে হারান ২২ বছর বয়সী ওসাকা।

নারী এককে সাবেক র‌্যাংকিং শীর্ষ আজারেঙ্কা সাত বছর পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছেন। সবশেষ ২০১৩ সালে এই ইউএস ওপেনেই ফাইনাল খেলেছিলেন তিনি, হেরে গিয়েছিলেন সেরেনার কাছে।

সাত বছর আবার গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠতে পেরে উচ্ছ্বসিত ৩১ বছর বয়সী আজারেঙ্কা, ‘এই সুযোগে আমি খুবই উচ্ছ্বসিত। সেমি-ফাইনালে এমন একজনের সঙ্গে খেলতে পেরেও আমি সম্মানিত বোধ করছি।’

কোনও গ্র্যান্ড স্ল্যাম লড়াইয়ে এর আগে কখনওই সেরেনাকে হারাতে পারেননি আজারেঙ্কা। প্রথম সেটে হেরে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল আবারও হারতে যাচ্ছেন তিনি। কিন্তু পরের দুই সেটে অসাধারণ পারফরম্যান্সে সেই ধারণা পাল্টে দেন আজারেঙ্কা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম