1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নারীদের ৩ জটিল রোগে সতর্ক থাকা জরুরি

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪২ জন পড়েছেন

 ডা. বেদৌরা শারমিন : নারীদের কিছু রোগ রয়েছে, যা তারা অনেক সময় লুকিয়ে থাকেন। কোনো রোগ-ই লুকিয়ে রাখা ঠিক নয়। শরীরে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
অস্বাভাবিক স্রাব, প্রদাহ, ইচিং– এসব গাইনি রোগ দেখা দিতে পারে নারীদের। বেশিরভাগ নারীই এসব সমস্যায় ভোগেন।

১. ছত্রাকের কারণে সাধারণত ভ্যাজাইনায় সংক্রমণ হতে পারে। ক্যানডিডা নামের ছত্রাকের আক্রমণে এ সংক্রমণ হয়ে থাকে। নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা, ডায়াবেটিস, দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রক ওষুধ খাওয়া ও গর্ভাবস্থায় ছত্রাকের সংক্রমণ হতে পারে।

এ ছাড়া ইচিং, সাদাস্রাব, যৌন মিলনের সময় ব্যথা, লালচে ভাব, জ্বালাপোড়া, ব্যথা, ফোলা ও প্রদাহও হতে পারে।

২. নারীরা ট্রাইকোমোনিয়াসিস রোগে ভুগে থাকেন। বেশিরভাগ নারী এই রোগে ভোগেন। প্যারাসাইট ও অরক্ষিত যৌন সম্পর্কের কারণে এই রোগ হতে পারে। শুধু নারীরা আক্রান্ত হন এমন নয়। পুরুষেরও হলুদাভ সাদাস্রাব, যৌন সম্পর্কের সময় ব্যথা, প্রস্রাবের সময় ব্যথা, ইচিং ট্রাইকোমোনিয়াসের লক্ষণ।

৩. নারীরা ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস নামের এই রোগে ভুগে থাকেন।

একের বেশি যৌনসঙ্গী, গর্ভাবস্থা ও যৌন সম্পর্কের সময় কনডম ব্যবহার না করার কারণে এ রোগ হতে পারে।

কী করবেন

এসব সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া সুতির অন্তর্বাস ব্যবহার, আঁটসাঁট পোশাক না পরা, পিরিয়ডের সময় প্যাড কিছুক্ষণ পর পর বদলানো, ভেজা কাপড় দ্রুত বদল, ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

লেখক
গাইনি কনসালট্যান্ট, সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড।

সূত্র : যুগান্তর ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম