1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঘরেই তৈরি করতে পারেন ইলিশ কাবাব

  • প্রকাশকালঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৭ জন পড়েছেন

অনলাইন ডেস্ক :


বাজার ভর্তি এখন ইলিশে। হয়তো ইলিশের নানা রকমের রান্না খেয়েছেন। কিন্তু খেয়েছেন কি ইলিশ কাবাব? প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন ইলিশ কাবাব। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ইলিশ কাবাব।

উপকরণ-
গোটা ইলিশ মাছ, পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ, টমেটো সস দুই টেবিল চামচ, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, আদা বাটা এক টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ, আলু সেদ্ধ এক কাপ, সরিষার তেল পরিমাণমতো, লংকা গুঁড়ো এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, টোস্ট বিস্কুটের গুঁড়া পরিমাণমতো। এ ছাড়া শসা, টমেটো, গাজর রাখুন সাজানোর জন্য।

যেভাবে তৈরি করবেন-
প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে মাথা ও লেজ কেটে আলাদা করুন। এর পর সামান্য হলুদ, মরিচ গুঁড়া ও পরিমাণমতো লবণ মাখিয়ে মাথা ও লেজ হালকা ভেজে আলাদা করে নিন। বাকি মাছ সামান্য পানি দিয়ে সিদ্ধ করে মাছ থেকে কাটা বার করে নিন।

এবার কড়াইতে তেল গরম করে আদা, রসুন পেস্ট ও পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। পেঁয়াজ লাল হয়ে ভেজে এলে মাছের পিসগুলোর সঙ্গে দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর তুলে নিন।

এর পর সেই কড়াইতে সিদ্ধ আলুর সঙ্গে গোলমরিচ গুঁড়া, কাঁচা মরিচ কুচি, স্বাদমতো লবণ, টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে ঠাণ্ডা করে নিন। হালকা ভাজা মাছগুলোর সঙ্গে অল্প আলুর মিশ্রণ নিয়ে ভালো করে মেখে নিন। খেয়াল রাখবেন যাতে মাছটি ভেঙে না যায়।

অন্য একটি পাত্রে অল্প তেল দিয়ে বিস্কুটের গুঁড়া ভেজে নেবেন। এর পর একটি পাত্রের দুই পাশে ভেজে রাখা লেজ ও মাথা রেখে, মাঝখানে মাখানো মাছের পিসগুলো সাজিয়ে আস্ত মাছের মতো বানিয়ে নিন।

এর পর সাজানো মাছের ওপর পাতলা করে আলুর মাখা দিয়ে তাতে ভাজা বিস্কুটের গুঁড়া ছড়িয়ে দিন। আর ধনে পাতা, পেঁয়াজ কুচি, লেবুর রস, শসা, টমেটো, গাজর দিয়ে পরিবেশন করুন ইলিশ কাবাব।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম