1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নাঙ্গলকোটে সরকারি ত্রাণ চাওয়ায় অটোরিক্সা চালককে পেটালো ইউপি মেম্বার

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৬৩৭ জন পড়েছেন

স্টাফ রিপোর্টার : কুমিল্লার নাঙ্গলকোটে সরকারি ত্রাণ চাওয়ায় আইয়ুব আলী (৪৫) নামের এক অটোরিক্সা চালককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্য ইব্রাহিম খলিল ওরফে মধুর বিরুদ্ধে। মঙ্গলবার (১৯-মে) দুপুরে উপজেলার মক্রবপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই অটোরিক্সা চালক মক্রবপুর গ্রামের আমজাদ মার্কেট এলাকার মৃত. নোয়াব আলীর ছেলে। সম্প্রতি ইউপি সদস্য ইব্রাহিম খলিলের বিরুদ্ধে তার পছন্দের লোকদের মাঝে চাল বিতরণ সহ নানা অভিযোগও উঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকলে মক্রবপুর ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়রাম্যান গোলাম মুর্তুজা চৌধুরী মুকুল। সে সহয়তা সামগ্রী জন্য ইউনিয়ন পরিষদে যান অটোরিক্সা চালক আইয়ুব আলী। পরে আইয়ুব ৭নং ইউপি সদস্য ইব্রাহিম খলিল ত্রান চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেম্বার ইব্রাহিম খলিল ও গ্রাম্য পুলিশ মিজানসহ ১০-১২ জন মিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে আহত আইয়ুব আলী বলেন, গত ৪ বছর ধরে একটি বারের জন্য কোন সরকারি সহয়তা পাইনি। লকডাউন থাকার করনে রোডে গাড়ি চালাতে পারিনা। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট থাকার কারণে চাল দেওয়ার কথা শুনে ইউনিয়ন পরিষদের যাই। সেখানে গিয়ে ইব্রাহিম মেম্বারের কাছে গিয়ে ত্রান চাইলে সে তার লোকজন নিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

অভিযুক্ত ইব্রাহিম খলিল বলেন, তিনি আর চেয়ারম্যান মিলে পরিষদের কথা বলতেছেন। এ সময় আইয়ুব গিয়ে তার সাথে উচ্চ বক্য করলে তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বাহির করে দি। এর বেশি কিছু না।

ইউপি চেয়রাম্যানের গোলাম মুর্তুজা চৌধুরী মুকুল বলেন, তিনি ইউনিয়ন পরিষদের যাওয়ার আগে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এখন স্থানীয় ভাবে এটি মিমাংসা করার চেষ্টা চলছে।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি এই মাত্র শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম