1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম আজগরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশকালঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৬৭০ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
করোনাকালের দীর্ঘ বিরতির পর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কুমিল্লার লাকসাম আজগরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আজগরা হাজ্বী আলতাপ আলী হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আজগরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবলু খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রুহুল আমিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সহ-সভাপতি শম্ভু সাহা, আব্দুল বাতেন চঞ্চল, খোরশেদ আলম, আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম নুরুল হুদা রাজু, ছায়েদুল হক লিটন, দপ্তর সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম দয়াল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ প্রমুখ।
সভায় সাংগঠনিক কার্যক্রম নিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ও প্রত্যেক ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম