লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে তৃণমূল এনডিএম নেতৃবৃন্দ এক সাংগঠনিক সফর করেন। সোমবার (২ নভেম্বর) দলের কেন্দ্রীয় চেয়ারম্যান খোকন চৌধুরীর নেতৃত্বে এ সফর অনুষ্ঠিত হয়।
জানা যায়, দলীয় কার্যক্রমকে গতিশীল করতে দেশব্যাপী তৃণমূল এনডিএম নেতৃবৃন্দ সাংগঠনিক সফর শুরু করেছেন। এরই প্রেক্ষিতে নেতৃবৃন্দ কুমিল্লার জেলার বিভিন্ন উপজেলায় সফরে যাচ্ছেন ।
লাকসামে দলের চেয়ারম্যানের সফরসঙ্গী ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল হালিম, ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, মাদারীপুর জেলা আহবায়ক অলক সরকার, কুমিল্লা জেলা আহবায়ক সাইফুল ইসলাম মনজুর, তৃনমুল এনডিএম ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক সাইদুল ইসলাম বিজয় প্রমুখ।
তৃণমুল এনডিএম নেতৃবৃন্দ লাকসামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করে স্বাধীনতা রক্ষার অধিকার আদায়ে গনমানুষের সাথে থাকার আশা ব্যক্ত করেন। তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে তৃণমূল এনডিএম এর রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার অনুরোধ করেন।
Leave a Reply