নিজস্ব প্রতিনিধি :
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ড গ্রাম কমিটির আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি লাকসাম উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।
পৌর ৮নং ওয়ার্ড মধ্য লাকসাম আওয়ামী যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবু প্রবীর সাহা, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুর রব মজুমদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দেলু।

ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি নিমাই সাহার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা যুবলীগের সদস্য মোঃ মোশারফ হোসেন মজুমদার, মনির হোসেন, সাজেদুল ইসলাম সজল, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হারুনুর রশিদ, গোলাম রাব্বানী, জীবন দেবনাথ, মোঃ মহিন উদ্দিন, রমজান আলী রঞ্জু, ওয়ার্ড যুবলীগ নেতা গোপাল সাহা, জহিরুল ইসলাম খোকন, রেজাউল করিম জুয়েল, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন তুহিন, চয়ন সাহা, সাইফুল ইসলাম খোকন, শাহ আলম রানা প্রমুখ।
গ্রাম কমিটির সম্মেলনে ৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে পূর্বোক্ত কমিটি বিলুপ্ত করে মধ্য লাকসাম যুবলীগের শাহজাহান মিন্টুকে সভাপতি, রাহুল বণিককে সাধারণ সম্পাদক এবং দক্ষিণ লাকসাম যুবলীগের আকাশ পোদ্দারকে সভাপতি ও শুভ সাহাকে সাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটি ঘোষণা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক আবুল খায়ের। এসময় তিনি আগামী দিনের সকল-আন্দোলন সংগ্রামে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে এবং সুশৃঙ্খল রাজনীতি করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, সুশাসন কায়েম করতে হলে সুনাগরিকের প্রয়োজন। যুবলীগের প্রতিটি নেতাকর্মী সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে পূর্ব লাকসাম মৈশান বাড়ি প্রাঙ্গণে পূর্ব লাকসাম যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবলীগ নেতা রমজান আলী রঞ্জুর সঞ্চালনায় উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply