মোজাম্মেল হক আলম :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবলীগের নবঘোষিত ৪ সদস্য। উপজেলা যুবলীগ কমিটিতে সদস্য পদে অন্তর্ভুক্ত হওয়ায় শুক্রবার মন্ত্রীর বাসভবনে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কান্দিরপাড় ইউপি চেয়ার্যান ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিহাব খাঁন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও আজগরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুল লতিফ মজুমদারের ছেলে নজরুল ইসলাম মজুমদার।
এর আগে শুক্রবার সকালে উপজেলা যুবলীগের বর্ধিত সভায় উপজেলা যুবলীগের সদস্য হিসেবে তাদের নাম ঘোষনা করা হয়। সততা ও নিষ্ঠার সাথে রাজনীতিক কার্যক্রম পরিচালনা করতে যুবলীগ সদস্যদের নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে যুবলীগ নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। অতীতের ন্যায় আগামী দিনেও সুশৃঙ্খল রাজনীতির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে।’
Leave a Reply