1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

অচেনা আকাশ -এ.এন সাইফুল ইসলাম

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৪৭০ জন পড়েছেন

তোকে দেখতে খুব ইচ্ছে করে-
মন কি আর সময় বুঝে।
তুই যে অনেক দূরে,
আমি থাকি অচিনপুরে।

মন চায় পাখি হয়ে-
ডানা মেলে উড়াল দিয়ে,
তোকে একটু ছুঁই,
আমার হৃদয় জুড়ে যে শুধুই তুই।

কতদিন তোর সাথে হয় না কথা,
জানি আর হবেও না দেখা,
তুই অন্যের কাছে বাঁধা,
এক নীড়ে আর হবে না থাকা।

কাউকে কিছু বুঝতে দিই না,
আমার বুকে যে অনেক ব্যথা।
অতীতের কথা যখন মনে পড়ে,
আঁখির কোণে মেঘ জমে।

শ্রাবণের আকাশে যখন বৃষ্টির ফোঁটা ঝরে,
ব্যাকুল মন তখন বার বার তোর সাথে কাটানো
দিনগুলোর স্মৃতিচারণ করে।

আঁধার যে আমার বড্ড প্রিয় তা তো অজানা নয় তোর,
নিঃসঙ্গতায় নিজেই নিজেকে প্রশ্ন করি
ওহে মন! আমি কি তার যোগ্য নই রে?

আমার সকল প্রাপ্তি ঘিরে,
আজো শুধুই তুই রে।
বিশ্বাস কর, এখনো খুব ভালোবাসি তোরে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম