1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিবিসির ১০০ নারী তালিকায় বাংলাদেশি রিনা-রিমা

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৫৩১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বিবিসি কর্তৃক প্রকাশিত ১০০ জন অনুপ্রেরণামূলক ও প্রভাবশালী নারী তালিকায় উঠে এসেছে বাংলাদেশি দুই নারীর নাম। তারা হলেন- রিনা আক্তার ও রিমা সুলতানা। এই তালিকায় তার সাথে আরও রয়েছেন ফিনল্যান্ডের সর্ব-মহিলা জোট সরকারের নেতৃত্বদানকারী সান্না মেরিন, মার্ভেল চলচ্চিত্রের তারকা মিশেল ইওহ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণার করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রধান সারাহ গিলবার্ট।

২০১৩ সাল থেকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তালিকা প্রকাশ করে আসছে। মূলত নারী অধিকার, নারী শিক্ষা, নারী নেতৃত্ব ইত্যাদি বিষয় মূল্যায়ন করে এই তালিকা তৈরি করা হয়। করোনাকালীন সময়ে প্রতি সপ্তাহে ৪০০ জন মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

মাত্র আট বছর বয়সে আত্মীয়ের মাধ্যমে যৌনপল্লীতে বিক্রির শিকার হন রিনা আক্তার। তিনি যৌনপল্লীতে বড় হয়েছিলেন। এখন তিনি অন্য যৌনকর্মীদের জীবন উন্নতিতে সহায়তা করার চেষ্টা করছেন।

করোনা মহামারী সময়ে খদ্দের না থাকায় আর্থিকভাবে ভেঙে পড়েছিল অনেক যৌন কর্মী। এই সময় রিনা তার সহকর্মীদের নিয়ে একটি দল তৈরি করেন এবং যৌনকর্মীদের পাশে দাঁড়ান। প্রতি সপ্তাহে প্রায় ৪০০ জনের মুখে খাবার তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত তৈরি করেন।

এই বিষয়ে রিনা বলেন, ‘লোকেরা আমাদের পেশাকে অবজ্ঞারূপে দেখে। তবে এটা আমরা খাদ্যের প্রয়োজনে করি। আমি চেষ্টা করছি এই পেশার নারীগুলি যেন ক্ষুধার্ত না থাকে এবং তাদের বাচ্চাদের এই পেশায যেন না আসে।’

রিনা আক্তার ছাড়াও এই তালিকায় ২০১৩ এবং ২০১৪ সালে স্থান পেয়েছিলেন বাংলাদেশি রুবানা হক, ২০১৭ সালে শান্তনা রানী রয়, ২০১৮ সালে সীমা সরকার ও ২০১৯ সালে জেসমিন আক্তার।

 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম