1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

শীতের পুষ্টিকর সবজি

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩৪৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : প্রতিটি মৌসুমি সবজিরই থাকে নিজস্ব পুষ্টিগুণ। শীত আসতেই বাজারে উঠতে শুরু করেছে নানা রঙের সবজি, যা আপনাকে দেবে পুষ্টিকর উপাদান ও যথাযথ তৃপ্তি। সঙ্গে সরিষার তেলের স্নিগ্ধতা আর ঝাঁজাল স্বাদ তো আছেই। তা নিয়েই তো আজকের আয়োজন।

পুঁই রুই

উপকরণ : পুঁইশাক ১ বান্ডিল কুচি করে কাটা, রুই মাছ ৪ টুকরো (অল্প লবণ মেখে সরিষার তেলে বাদামি করে ভাজা), পেঁয়াজ ১টি ও রসুন কুচি ২টি, কাঁচামরিচ ৫টি, ধনেপাতা কুচি ২ মুঠো, সরিষার তেল ৩ টেবিল চামচ, হলুদ ১/২ চা চামচ, পানি ৪ মুঠো, লবণ আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি : তেলে পেঁয়াজ, রসুন ভেজে সব উপকরণ একত্রে দিয়ে শাক শুকিয়ে এলেই ভাজা মাছ দিয়ে ২ মিনিট নেড়ে নিলেই খেতে অপূর্ব পুঁইশাকে রুই ভাজা তৈরি।

বি:দ্র: ভিটামিন বিসিএসহ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রনে সমৃদ্ধ। যা নানাবিদ রোগ প্রতিরোধে সাহায্য করে। অন্যদিকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে।

মুলার ফুল

উপকরণ : বড় মুলা ১টি কাটা, ফুলকপির ফুল ১০টি, মসুর ডাল ২ চা চামচ, রসুন কুচি ২টি, কাঁচা মরিচ গোটা ৪টি, ধনেপাতা কুচি ২ আঁটি, সরিষার তেল ৮ টেবিল চামচ, হলুদ ১/২ চা চামচ, পানি ১ লিটার, লবণ ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : তেলে রসুন ভেজে সব উপকরণ একত্রে দিয়ে সবজি সেদ্ধ ও ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে এলেই মুলা ও ফুলকপির তরকারি তৈরি।

বি:দ্র: জন্ডিস, মূত্রনালির রোগ, হাড়ের বাত, শ্বাস-প্রশ্বাসজনিত রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে, ত্বক, ডায়াবেটিস, ওজন কমানো, ক্যানসার প্রতিরোধ ও শরীরের অনাক্রম্য জোরদার করে। তবে ডায়াবেটিসের বৈশিষ্ট্য থাকায় প্রস্রাব তৈরিতে উদ্দীপিত করে, কিন্তু মুলা অতিমাত্রায় খেলে, পানিস্বল্পতা ‘ডিহাইড্রেশন’ ও নিম্ন রক্তচাপ ‘হাইপোগিসেমিয়া’ হয়। পাথুরি রোগী ও গর্ভবতীরা এই সবজি খাওয়া থেকে বিরত থাকুন।

পেঁয়াজি লাউ

উপকরণ : বড় লাউয়ের অর্ধেক ২০ টুকরো কাটা, পেঁয়াজ কাটা ১টি, কাঁচামরিচ গোটা ৫টি, ধনেপাতা কুচি ২ আঁটি, সরিষার তেল ৫ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ, হলুদ ১/২ চা চামচ, পানি ১ লিটার, লবণ ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে সব উপকরণ একত্রে দিয়ে লাউ নরম ও ঝোল শুকিয়ে এলেই খেতে দারুণ পেঁয়াজি লাউয়ের তরকারি তৈরি।

বি:দ্র: ওজন কমায়, হজমে সহায়তা, কোষ্ঠকাঠিন্য দূর, প্রস্রাব সমস্যায় শীতল প্রভাব যুক্ত করে, ঘুমের ব্যথি দূর, পানি স্বল্পতা পূরণ, হৃৎপি- ভালো রাখে, যকৃতের প্রদাহ কমায়।

মুরফুলি

উপকরণ : ফুলকপির ফুল কাটা বড় ১টি, মুরগির বুকের মাংস ছোট করে কাটা ১ পিস, মসুর ডাল ১ চা চামচ, রসুন কোয়া কুচি ২টি, কাঁচামরিচ গোটা ৪টি, ধনেপাতা কুচি ২ আঁটি, সরিষার তেল ৬ টেবিল চামচ, হলুদ ১ চিমটি, পানি ১ লিটার, লবণ ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : তেলে রসুন ভেজে সব উপকরণ একত্রে দিয়ে সবজি সেদ্ধ ও ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে এলেই মুরগির স্বাদে ফুলকপির তরকারি তৈরি।

বি:দ্র: নানাবিদ পুষ্টি, ফাইবারে ভরপুর, অ্যান্টি অক্সিডেন্টের ভালো উৎস, ওজন কমাতে সাহায্য করে। কিন্তু এর প্রচুর ফাইবার পেট স্ফীতকরণ এবং ফাঁপানোর কারণ হতে পারে তাই পরিমিত খাওয়াই উচিত।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম