1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে বশতঘরে অগ্নিকাণ্ড, ৮ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশকালঃ রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪৮৫ জন পড়েছেন
নিজস্ব প্রতিনিধি :
লাকসামে উপজেলার আজগরা ইউনিয়নের নোয়াগা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ লাখ টাকার ক্ষতি সাধন হয়। শনিবার দিবাগত গভীর রাতে (২৯ নভেম্বর) এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মমতাজ মেম্বার বাড়ির আমির হোসেনের বশতঘরে রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় এক কাপড়ে শিশু সন্তানসহ বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে আমির হোসেন প্রাণে রক্ষা পেলেও আশপাশের ৩টি ঘর পুড়ে যায়। তাদের শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরে থাকা একটি নতুন ডিসকভার মোটরসাইকেল, নগদ দেড় লাখ টাকা, ফ্রিজ, টিভি, আলমিরাসহ প্রায় আট লাখ টাকার মালামাল পুড়ে যায়। এতে আমির হোসেনের পরিবার নিঃস্ব হয়ে পড়়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস থেকে একটি দমকল ইউনিট ওই এলাকায় রায়। কিন্তু মাছ চাষের পুকুরে রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি দমকল ইউনিট।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, পিআইও কার্যালয়ের মাঠ কর্মকর্তা জাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম