1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মনোহরগঞ্জে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • প্রকাশকালঃ সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪০০ জন পড়েছেন
মোঃ হুমায়ুন কবির মানিক :
কৃষিই সমৃদ্ধি স্লোগানে মনোহরগঞ্জে ২০২০-২১ অর্থবছরে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার মনোহরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: আফরোজা কুসুম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার জনাব সুজন কুমার ভৌমিক। কর্মসূচির আওতায় উপজেলার ১১৯৫ জন কৃষকের মাঝে বোরো ধান, সরিষা, গম, ভূট্টা, খেসারি ও সূর্যমুখী বীজ এবং ১০.৬৫ মেট্রিক টন ডিএপি সার ও ১০.৪৫ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহানুর ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ তৌহিদ হাসান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ আবুল বসার, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, আলমগীর হোসেন, জিয়াউর রহমান শাহিন জিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গবৃন্দ ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম