1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ব্রাহ্মণপাড়া নির্বাচনি কেন্দ্রে হামলা: সাংবাদিকসহ আহত ৭

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৯ জন পড়েছেন

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্বাচনি দায়িত্বপালনকালে দুর্বৃত্তদের হামলায় চার সাংবাদিকসহ সাতজন আহত হয়েছেন। এসময় গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

আহত সাংবাদিকরা হলেন— মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম, একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক।

এছাড়া, আনারস প্রতীকের এজেন্ট কিশোর সরকার, মনির হোসেনের মাথা ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

চিকিৎসক ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন জানান, চারজন সাংবাদিককে চিকিৎসা দেওয়া হয়েছে। আশিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিক‌্যাল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।

ওসি নাজমুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ব‌্যপারে পরে বিস্তারিত জানানো হবে।

ঘটনার পর কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শনে আসেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম