নকশী বার্তা ডেস্ক : করোনা মহামারির কারণে এবারের অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি করার জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত চিরায়ত নিয়মেই হচ্ছে বইমেলা। বইমেলা শুরুর তারিখ বদলাতে পারে।
বইমেলা আয়োজন নিয়ে আলোচনা শেষে রবিবার জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ এ তথ্য জানান।
তিনি গণমাধ্যমকে বলেন, বইমেলা ভার্চুয়ালি নয়, চিরায়ত নিয়মেই হবে। তবে করোনা বিবেচনায় বইমেলার শুরুর তারিখ পরিবর্তন হতে পারে।
ফরিদ আহম্মেদ আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে কীভাবে বইমেলা হবে—তার একটি দিকনির্দেশনামূলক প্রস্তাব বাংলা একাডেমির কাছে জমা দেবে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি।
আজ সকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের সঙ্গে আলোচনা শেষে প্রকাশক সমিতির নেতারা এ তথ্য জানান।
Leave a Reply