1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রীকে এসএমএস করে কম্পিউটার পেলেন কুমিল্লার শাকিল!

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৯১ জন পড়েছেন

ডেস্ক রিপোর্ট ● প্রধানমন্ত্রীর কাছে ক্ষুদেবার্তা পাঠিয়ে কম্পিউটার পেয়েছেন কুমিল্লার যুবক শাহাদাত হোসেন শাকিল। শাকিল কুমিল্লা নগরীর মুগলটুলির আবদুল হালিমের ছেলে। তার পরিবারের স্থায়ী ঠিকানা কুমিল্লা সদর উপজে’লার পাথুরীপাড়া।

কুমিল্লার জে’লা প্রশা’সক মো. আবুল ফজল মীর জানান, প্রধানমন্ত্রীর নি’র্দেশে সোমবার তার কার্যালয়ে ডেকে নিয়ে শাকিলকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫ হাজার টাকা দামের একটি কম্পিউটার দেওয়া হয়েছে।

জে’লা প্র’শাসক আবুল ফজল মীর বলেন, এই তরুণ প্রধানমন্ত্রীকে একটি ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে তার পরিবারের জীবন নির্বাহের জন্য সহযোগিতা চেয়েছেন।

“দৃষ্টি আকর্ষণ হওয়ায় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেন তাকে একটু সহযোগিতা করার জন্য। তাকে আমরা জিজ্ঞাসা করেছি কী সহযোগিতা পেলে তার জীবন সহজ হয়।

আমাদের তিনি জানান গ্রাফিক্স ডিজাইনসহ তিনি কম্পিউটারের অনেকগুলো কাজ জানেন। যদি একটি কম্পিউটার কিনে দেওয়া হয় তাহলে পরিবারসহ ভালো থাকবেন।”

জে’লা প্রশা’সক আরও বলেন, “আমরা সেই লক্ষ্যে একটি সুন্দর জীবনের প্রত্যাশায় জে’লা প্রশা’সনের পক্ষ থেকে ৪৫ হাজার টাকা ব্যয়ে একটি কম্পিউটার কিনে দিয়েছি। আমরা মনে করি এই সহায়তায় পরিবারসহ শাকিল ভালো থাকবেন।”

শাহাদাত হোসেন শাকিল বলেন, কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর নম্বরটি তার চোখে পড়ে। নম্বরটি সংগ্রহ করেন তিনি। দীর্ঘদিন চে’ষ্টা করেও একটি কম্পিউটার কেনার টাকা জোগাড় করতে না পেরে সহযোগিতা চেয়ে ওই নম্বরে তিনি ক্ষুদেবার্তা পাঠান।

“গত ৭ ডিসেম্বর এসএমএস পাঠানোর একদিন পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ফোন করা হয়। এর একদিন পরই খোঁ’জ খবর নেওয়া হয় কুমিল্লা জে’লা প্রশা’সক কার্যালয় থেকে।”

সোমবার (২৮ ডিসেম্বর) তাকে জে’লা প্রশা’সক কার্যালয়ে ঢেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি কম্পিউটার দেওয়া হয় বলে জানান শাকিল। কম্পিউটার পেয়ে ভীষণ খুশি শাকিল।

কম্পিউটার পেয়ে শাকিল বলেন, “আমাদের কোনো ভিটেমাটি নেই। একটি কম্পিউটার কেনার সামর্থ্য ছিল না। আমি প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অত্যন্ত খুশি। দোয়া করি তিনি যেন সুস্থ ও ভালো থাকেন।”

শাকিল ক্ষুদেবার্তায় লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমি একজন আপনার সাধারণ কর্মী, নিজেদের কোন ভিটেমাটি নেই, শুধুমাত্র খেয়ে বাঁ’চার জন্য একটু সহযোগিতা চাই।”

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম