1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে যত ক্ষতি

  • প্রকাশকালঃ বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৪২৪ জন পড়েছেন

ডা. ফাহিম আহমেদ রুপম  :

শরীরে ব্যথা হলে আমরা ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি। কালেভদ্রে ব্যথানাশক ওষুধ শরীরের তেমন ক্ষতি না করলেও দীর্ঘদিন সেবন করলে মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে কিনে ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন। এটি মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কারণ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়া ঠিক নয়।

এ ছাড়া যারা আর্থ্রাইটিস বা বাতরোগে অথবা ডিজেনারেটিভ ডিজিজ বা বয়সজনিত হাড়ের ক্ষয়রোগ যেমন- রিউমাটয়েড আর্থ্রাইটিস, এনকাইলোজিং স্পনডাইলাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, স্পনডাইলোসিস, ইত্যাদি রোগে ভুগছেন, তারা নিয়মিতই কোনো না কোনো ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন।  এ ক্ষেত্রে দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে যে ক্ষতি-

দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে কিডনি, লিভার ও পাকস্থলীতে মারাত্মক ক্ষতি হতে পারে। ফলে রোগীর বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। যেমন– তীব্র পেটব্যথা, পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, রক্তবমি হওয়া, রোগীর পা ও মুখ ফুলে যাওয়া, চোখের নিচে পানি জমা, প্রস্রাব কম হওয়া বা প্রসাব বন্ধ হয়ে যাওয়া।

ব্যথা হলে কী করবেন

যারা বিভিন্ন রকম ব্যথা-বেদনা বা আর্থ্রাইটিস বা বাতরোগে ভুগছেন, যেমন- হাঁটু, ঘাড়, কোমর ও কাঁধে ব্যথায় আক্রান্ত, তারা ব্যথানাশক ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন।  আর ব্যথানাশক ওষুধ যদি খেতেই হয়, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খান।

লেখক: মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট (সিটি স্কিন সেন্টার, শান্তিনগর, ঢাকা)।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম