1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভষ্মিভূত: ১০ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৩৯৮ জন পড়েছেন
মোজাম্মেল হক আলম :
লাকসামে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) রাতে পৌরসভার রাজঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে আব্দুল কুদ্দুসের তুলার কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী আজাদ মিয়ার জেনারেটর ও ইলেকট্রিক দোকান, ফয়সাল আহমেদের ফয়সাল ক্রোকারিজ দোকানে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে লাকসাম ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নেভায়। ততক্ষণে আজাদ মিয়ার জেনারেটর ও ইলেকট্রিক দোকানের চার লাখ টাকা, আব্দুল কুদ্দুসের তুলা ফ্যাক্টরির সাড়ে তিন লাখ টাকা ও ফয়সাল ক্রোকারিজ দুই লাখ টাকার মালামাল ভস্মীভূত হয় বলে ভুক্তভোগীরা জানান। সহায়-সম্বল হারিয়ে ওই দোকানিদের হতবিহ্বল হয়ে পড়তে দেখা যায়। এ সময় স্থানীয় নবনির্বাচিত কাউন্সিলর মনসুর আহমদ মুন্সীসহ এলাকাবাসী তাদেরকে সান্তনা দেন।
এ বিষয়ে লাকসাম ফায়ার স্টেশন ও সিভিল সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আগুন লাগার খবর শুনে কিছুক্ষণের মধ্যে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম