1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশ হল অরপি আহমেদ’র ২৬তম বই ’যুক্তরাষ্ট্র জার্নাল’

  • প্রকাশকালঃ সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০৭ জন পড়েছেন

ঢাকা: বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রকাশিত হল লেখক সাংবাদিক অরপি আহমেদ’র ২৬তম বই ‘যুক্তরাষ্ট্র জার্নাল’। বইটি প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা অনন্যা। বইটির প্রচ্ছদ এঁকেছেন লেখক নিজেই। বইটির মুল্য ধার্য্য করা হয়েছে ২শত টাকা। বইটি ১৫% ছাড়ে ইতিমধ্যেই অনলাইনে পাওয়া যাচ্ছে। এছাড়া বইটি বাংলা একাডেমি আয়োজিত গ্রন্থমেলা ২০২১ এ অনন্যা ষ্টলে পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে এখানকার বাংলাদেশী কমিউনিটির সাথে উঠাবসা নিত্যদিনের। বাংলাদেশী কমিউনিটিরি নিত্যদিনের ঘটনাগুলো লেখার মাধ্যমে তুলে আনবার জন্য নিয়মিত লেখা হত। সময়ের সাথে সাথে সেই লেখাগুলোর অনেক লেখাই হারিয়ে গেছে জীবন আর জীবিকার প্রয়োজনে। অনেক লেখাই হারিয়ে গেছে যুক্তরাষ্ট্রের কঠিন পথচলার পথে। তারপরেও কিছু কিছু লেখা রয়ে গেছে পত্রিকার পাতায় কম্পিউটারের স্টোরেজে। যুক্তরাষ্ট্র জার্নাল যুক্তরাষ্ট্রের বাংলাদেশী কমিউনিটির কিছু ঘটে যাওয়া ঘটনা। যা এই প্রথমবই আকারে তুলে আনবার চেষ্টা করা হয়েছে।
অরপি আহমেদ গত তিন দশক ধরেই লেখালেখি সাংবাদিকতার সাথে জড়িত। অনলাইন সংবাদিকতার জগতে পথিকৃতদের অন্যতম। সম্পাদকের দায়িত্ব পালন করেন দুই যুগেরও বেশি সময়। প্রকাশিত হয়েছে গল্প উপন্যাস কবিতা সহ নানা বই। পড়াশুনায় সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ মাষ্টার্স অব সফটওয়ার সিষ্টেম (এমএসএস) এবং ব্যবস্থাপনায় মাষ্টার্স অব কমার্স (এমকম) ডিগ্রী লাভ করেন। সাংবাদিকতা সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার জন্য নানা অ্যাওয়ার্ড লাভ করেন। বর্তমানে আইটি বিশেষজ্ঞ হিসাবে কর্মরত রয়েছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম