1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মহাকাশে যাবে কাঠের তৈরি স্যাটেলাইট

  • প্রকাশকালঃ সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৮১৭ জন পড়েছেন

আইটি ডেস্ক : প্রচলিত স্যাটেলাইট নষ্ট বা পুড়ে যাওয়ার কারণে সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জটিলতা কাটাতে কাঠের তৈরি স্যাটেলাইট বানানোর পরিকল্পনা করছে জাপান। প্রকল্পটিতে একযোগে কাজ করছে কিয়োটো বিশ্ববিদ্যালয় ও একটি জাপানি প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, ২০২৩ সালের মধ্যে এ ব্যতিক্রমধর্মী ও পরিবেশবান্ধব স্যাটেলাইট তৈরি করতে পারবে।

মূলত বায়ুমণ্ডলে ধাতব কাঠামোর স্যাটেলাইটগুলো নষ্ট হয়ে গেলে বা পুড়ে গেলে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একরকম জটিলতা তৈরি হয়।

এটি দূর করতে নতুন ধরনের এ স্যাটেলাইট আবিষ্কারের প্রকল্প হাতে নিয়েছে। তারা ইতোমধ্যে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছে। বৈরী বা প্রতিকূল পরিবেশে কাঠের টেকসই অবস্থা কেমন এবং স্যাটেলাইটের কাঠামো হিসেবে এর গ্রহণযোগ্যতা ইতোমধ্যে যাচাই করা হয়েছে।

কিয়োটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টাকাও দই বলেন, ‘বায়ুমণ্ডলে প্রবেশ করার পর স্যাটেলাইটে (দুর্ঘটনাবশত) আগুন লাগার ঘটনা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। এরপর এর ধাতব বর্জ্য বায়ুমণ্ডলের ওপরের অংশে বহুকাল ধরে ভেসে বেড়ায়।’

যদি কাঠের তৈরি স্যাটেলাইট পাঠানো যায়, তাহলে বায়ুমণ্ডলে দুর্ঘটনায় পুড়ে গেলেও খুব একটা সমস্যা হবে না। কারণ, কাঠের কাঠামো পুড়ে যাওয়ার পর কিছু কারিগরি উপাদান ছাড়া আর তেমন বর্জ্য অবশিষ্ট থাকবে না। অর্থাৎ বর্জ্য অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম