এম এন আরমান :
তুই কি আমার “দূধের মাছি” হবি,
নাকি আমার সঙ্গী হবি।
তুই কি আমার “দুরতিক্রম্য” হবি,
নাকি আমার “আয়না” হবি।
“রাবনের চিতা”,”ভূতপূর্ব “চাই না আমি,
“ঢাকের বাঁয়া” সেজে রই তোর তরে,
প্রহর গুনে শেষ করি,
শুধু “পূর্ণ চাঁদের” খোঁজে,
প্রার্থনায় লুটিয়ে পড়ি –
জগত প্রভুর নিকট,যিনি “অন্তর্যামী”।
“বোকা পাখির” গুঞ্জন শুনতে,-
“গাছ পাথর” শেষে “বিটপী” হয়েছি,
অন্তরের অন্তর তুই,-
তোরে ভালো বেসেছি।
“নেপালের রাজগ্রন্হশালা” থেকে যেমনি,
“অমবস্যার চাঁদ” উঠেছে,
আমার হৃদয়ের মাঝেও ঠিক,
“পূর্ণিমা” হেসে বেড়াচ্ছে।
এ আমার “আষাঢ়ে গল্প” নহে।
“ইতর বিশেষ” বিশ্বাস করিও না।
“ছেলের হাতের মোয়া” আর পাবে না।
তুই আসলে আমার “কপাল ফেরা”,
যদি ফিরে যাও,
“কুল কাঠের আগুন”,
নিভবে না “আমৃত্যু”।
Leave a Reply