1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে কাউন্সিলর মোহাম্মদ উল্লাহকে সংবর্ধনা

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯১ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম:

সম্প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডে ২য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কাউন্সিলর মোহাম্মদ উল্লাহকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জানিয়েছে মিশ্রী গ্রাম পরিচালনা পরিষদ। শুক্রবার সন্ধ্যায় মিশ্রী গ্রামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিশ্রী গ্রাম পরিচালনা পরিষদের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. নাসরিন বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রেলওয়ে উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাহিদুল মাওলা হেলাল, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি জাকারিয়া হোসেন শিপন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাদের হুরন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.স.ম ইমরান, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহাগ খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি কাউন্সিলর মোহাম্মদ উল্লাহকে ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিগত দিনের ন্যায় আগামী দিনেও পৌর ১নং ওয়ার্ডকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত রাখতে সকল নাগরিকদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ।

পরিশেষে ওই ওয়ার্ডের প্রয়াত আওয়ামীলীগ নেতাদের অভিভাবকের কাছে মরনোত্তর সম্মাননা স্বারক প্রদান করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম