1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে চিঠি লেখার আহ্বান যুবলীগের

  • প্রকাশকালঃ শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪২৩ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক :

জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চিঠি লেখার আহ্বান জানিয়েছে আওয়ামী যুবলীগ। শুক্রবার বিকালে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী বলেন, সারা দেশ থেকে পাওয়া ১০০টি চিঠি নিয়ে আমরা ‘প্রিয় বঙ্গবন্ধু’ নামক চিঠি সংকলন গ্রন্থ প্রকাশ করব। এছাড়া সংগৃহীত প্রতিটি চিঠি নিয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে (২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ) ‘প্রিয় বঙ্গবন্ধু’ শীর্ষক এক চিঠি প্রদর্শনীর আয়োজন করা হবে।

জয়দেব নন্দী বলেন, যুবলীগের বর্তমান চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা ইতিবাচক কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে তারা হাতে নিয়েছেন জনবান্ধব বিভিন্ন কর্মসূচি।

তিনি জানান, যুব উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার, ৬৪ জেলায় ৬৪ জন শারীরিক প্রতিবন্ধীর জন্য গৃহনির্মাণ, কেন্দ্রসহ প্রতিটি বিভাগে মুজিববর্ষ উপলক্ষে যুব জাগরণ ও কনসার্ট আয়োজন, ‘বঙ্গবন্ধুর প্রিয় গান ও বঙ্গবন্ধুকে নিয়ে গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশব্যাপী যুবলীগের নেতাকর্মীদের মাঝে ফুটবল টুর্নামেন্ট আয়োজনসহ নানাবিধ কর্মসূচি আয়োজন করেছে যুবলীগ। এসব কর্মসূচির মধ্যেই রয়েছে ‘চিঠি লিখুন বঙ্গবন্ধুকে: প্রিয় বঙ্গবন্ধু’।

বিজ্ঞপ্তিতে ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে এ চিঠি পাঠানোর জন্য বলা হয়েছে। ডাকযোগে- চেয়ারম্যান/সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা এই ঠিকানায় এবং ই-মেইলে হলে- চিঠির ছবি তুলে/স্ক্যান করে juboleaguecentralcommittee@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।

সূত্র : দৈনিক যুগান্তর।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম