1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বইমেলায় ‘বেদনায় মলাট বাঁধা’

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৫১৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : এবার অমর একুশে গ্রন্থমেলায় কবি রওশন আরা বাঁশি খূৎহৈবম-এর ‘বেদনায় মলাট বাঁধা’ প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থটি বাসিয়া প্রকাশনীর ৫৩২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও রকমারি ডটকমে অর্ডার করে দেশের যেকোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করা যাবে।

‘বেদনায় মলাট বাঁধা’ কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রকাশ করেছে সিলেটের বাসিয়া প্রকাশনী। প্রচ্ছদ করেছেন কবিপুত্র শিহাব মোস্তাকিম আপন।

রওশন আরা প্রতিদিনের সংবাদকে বলেন, সবার জীবনে প্রেম বিরহ আনন্দ বেদনা আছে। আমার চারপাশে ঘটে চলা হাজারো ঘটনা, স্মৃতিজাগানিয়া অব্যক্ত অনুভূতি, প্রেম-ভালোবাসা, ভোলা যায় না এমন বেদনার অনেক কথা নিয়ে লেখা হয়েছে ‘বেদনায় মলাট বাঁধা’-এর প্রতিটি কবিতা। কবিতাগুলো পড়ে যদি পাঠকের অনুভূতিতে একটুখানি স্পর্শ করে, তবে কবির শ্রম সার্থক হবে।

বেদনায় মলাট বাঁধা, এখন রুগ্ন সময়, জীবন বড়ই অদ্ভুত, নির্জন নদীর মতো বয়ে চলেছি নীরবে, মেনে চলা জীবন আমার, কবিতার খোঁজে, বেদনার এক মহাকাব্য, আমাকে নির্বাসন দাও, বিষণ্নতার সুর বাজে মননে, শরতের আকাশটা আজ মেঘে ঢাকা, লাজুক ইচ্ছেগুলো বেঁচে থাক ভালোবাসার ফ্রেমে, ঝরাপাতা যেন বলছে কত কথা, মনে পড়ে সই, কাঁটাতার, একখণ্ড জীবনের গল্প, তাদের কষ্টগুলো আমাকে পীড়া দেয়—এরকম ৬৬টি কবিতা নিয়ে এ কাব্যগ্রন্থ। প্রতিটি কবিতায় খোঁজে পাওয়া যাবে ‘বেদনায় মলাট বাঁধা’ গ্রন্থের নামের যথার্থতা।

প্রসঙ্গত, রওশন আরা বাঁশি খূৎহৈবম একজন মণিপুরি মুসলিম নারী কবি। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে সিলেট শহরে স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম