1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

অলৌকিক সুড়ঙ্গ

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৮৪ জন পড়েছেন
নাজমুল হাসান রাফি :


একটা গান এক অলৌকিক সুড়ঙ্গের মতো
আমাকে নিয়ে যায় কয়েক বছর আগে
আমার মধ্যবিত্ত সুখ কিংবা দুঃখের কাছে,
ইস্কাটনের বারান্দায় দেখা রমনার নাগরিক কৃষ্ণচূড়ার কাছে।
হুইসেল দিয়ে ছেড়ে যাওয়া পরিচিত ট্রেনের কামরায়,
সময়ের সেই বোহেমিয়ান হৃদয়ের খুব অতলে ডুব দিয়ে
আমার দৈন্যতা কিংবা ঐশ্বর্যের কাছে নিয়ে যায় মুহূর্তেই,
অসময়ে হয়ে উঠে পরম আশ্রয় আমার-
স্বপ্নের প্রচুর চাষাবাদ এই অবাক পৃথিবীর তীরে।
একটা ঘ্রাণ আমাকে টেনে নিয়ে যায় এক পিচঢালা রাস্তার কাছে,
একটা কবিতা নিয়ে যায় কার্তিকের এক নরম ভোরে আশ্চর্য হিজল পুকুর ঘাটে,
বসন্তের পাহাড়ি গ্রামে শ্রাবণের মেঘেদের দলে; সেখানে এক অজানা বনজ গুল্মের কাছে।
একটা পুরোনো সুর ভেতরে বেজে চলে অহর্নিশ
হাহাকার তোলা এক দৃশ্যের কাছে আমায় সমর্পণ করে,
আমার সমস্ত অনুভূতি, সকল মুহূর্ত দখল করে অনায়াসেই
নিয়ে যায় দ্বিধায় জেগে থাকা রাতের কাছে।
একটা পুরোনো শব্দ অথবা কোন পরিচিত দৃশ্য
আমার ব্যর্থতা আর সাফল্যের মতো
ভেতরে তুমুল ঝড় তুলে
আচ্ছন্ন করে আমাকে প্রচন্ড ভাসায়,
উদ্বেলিত করে প্রবল শূন্যতায় কাঁপায়।
কখনো দ্রোহ কখনো দহনে আক্রান্ত করে
কখনো জ্বেলে দেয় ভেতরের চরম বারুদ,
একটা গান আমাকে থামিয়ে দেয় কখনো কখনো,
আর কোন সুর এগিয়ে নিয়ে যায় দারুণ জীবনের কাছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম