নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার লাকসামে ২৪ ঘন্টায় নতুন করেন ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে ২ জনের দ্বিতীয় নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৮ জন। এখানে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০৮ জন।
তিনি আরও জানান, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২৯৪৬টি। তাদের মধ্যে ২৯৩৩ টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৬১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ২৩১৫টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ১৩টি নমুনার রিপোর্ট। প্রকোপের শুরু থেকে এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ১৭ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০৮ জন। অন্য ৯৩ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
Leave a Reply