1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ফাহিম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশকালঃ রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫১৮ জন পড়েছেন

ছবি : ফাহিম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম।


মোজাম্মেল হক আলম :

করোনাকালীন দুর্যোগ ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লার লাকসামে ফাহিম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৮এপ্রিল) দুপুরে পৌর শহরের গাজিমুড়া গ্রামের প্রায় শতাধিক নিম্নবিত্ত মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ছোলা, চাল-ডাল, মুড়ি, তেল, আলু, খেজুর, লবন, পেঁয়াজ, বেশন ইত্যাদি। এসব ইফতার সামগ্রী বিতরণ করেন, ফাহিম স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম।
ইফতার সামগ্রী বিতরণকালে তিনি বলেন, ‘মহামারী করোনার আগ্রাসনের ফলে সারা বিশে^র ন্যায় আমাদের দেশেও নিম্নবিত্ত মানুষেরা সন্তান-সন্তুতি নিয়ে বিপাকে পড়েছেন। আমি আমার আদরের সন্তান প্রয়াত ফাহিম এর নামে যে ফাউন্ডেশন করেছি তার মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত।
উল্লেখ্য : লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলমের একমাত্র ছেলে মরহুম ফেরদৌস আলম ফাহিম আকস্মিক মৃত্যুবরণ করে। এতে পরিবার ও রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। তার আত্মার মাগফেরাত কামনা ও স্মৃতি রক্ষার্থে গরীব, মেধাবী শিক্ষার্থী ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার লক্ষে “ফাহিম ফাউন্ডেশন” নামের এই সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম