লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক (২৪ তম বিসিএস) মো: মাসুদ আলম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২০ এপ্রিল মঙ্গলবার দুপুরে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা গেছে, বেশ কয়েকদিন হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সকালে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয় এবং দুপুরে তিনি মারা যান। বিসিএস করার আগে তিনি লাকসামের ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন। তাঁর গ্রামের বাড়ি চান্দিনা উপজেলায়। তিনি তিন পুত্র সন্তানের জনক।
সহকারী অধ্যাপক মাসুদ আলম একজন জনপ্রিয় শিক্ষক। ছাত্র-ছাত্রীদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ও আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত। শিক্ষক এবং কর্মকর্তাদের কাছে রয়েছে তাঁর সুনাম। তিনি একজন ভাল মানুষ হিসেবে সুপরিচিতি রয়েছে। তাঁর মৃত্যুতে লাকসাম এবং আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply