1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে এতিমদের ইফতার করালেন পৌরসভা ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ

  • প্রকাশকালঃ সোমবার, ৩ মে, ২০২১
  • ৫২৭ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
প্রায় শতাধিক এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করেছেন লাকসাম পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ। রবিবার (২মার্চ) লাকসাম পৌরসভার বাতাখালী হেফজ্ ও এতিম খানায় পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীনের সহযোগীতায় এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে মুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এবং লাকসাম উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী’র সুস্থ্যতা কামনাসহ নানান বিষয়ে দোয়া করা হয়। এ সময় ওই মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সাথে ইফতার আয়োজন নিয়ে পৌরসভা ছাত্রলীগ সভাপতি সাইফ খান স্বাধীন বলেন, ঐতিহ্যের ধারক-বাহক বাংলাদেশ ছাত্রলীগ জন্ম থেকেই অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রমে যুক্ত ছিলো, বর্তমানেও আছে। তারই ধারাবাহিকতায় সামর্থ্য অনুযায়ী পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ করোনাকলে এতিম ও অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। পাশাপাশি আমাদের আশ্রয়স্থল, পিতৃসমতুল্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয় এবং লাকসাম উপজেলা পরিষদের সম্মানিত ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী ভাইয়ের সুস্থ্যতা কামনায় বিষয়ে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম পারভেজ, জহির আহমেদ, ফারহান সিদ্দিক হাসিব, যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক তুহিন, সাংগঠনিক সম্পাদক আতিফ উজ্জল, প্রচার সম্পাদক সাজ্জাদুল সাওন প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম