নিজস্ব প্রতিনিধি
লাকসামে ডি.আর ফিস প্রজেক্টের উদ্যোগে ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার লাকসাম মামিশ্বর দারুল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমাখানার শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন ডি.আর ফিস প্রজেক্টের স্বত্তাধিকারী মোঃ দলিলুর রহমান মানিক।
পরে শিক্ষার্থীদের নিয়ে মাদ্রাসা মিলনায়তনে ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে ডি.আর ফিস প্রজেক্ট অবস্থিত কৃষ্ণপুর গ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাংকার আবুল খায়ের, সমাজসেবক আমিন শরীফ, সাংবাদিক শহীদুল ইসলাম শাহীন, ব্যবসায়ী মনির হোসেন, জালাল আহমেদ, আবুল কালাম, মাসুদুর রহমান প্রমুখ।
ইফতারের পূর্বে দেশের সমৃদ্ধি, মহামারী করোনা থেকে পরিত্রাণ ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় দোয়া-মুনাজাত করা হয়।

Leave a Reply