1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম আলিফ রাইস মিলের জ্বলন্ত ছাই কেঁড়ে নিলো শিশুর প্রান 

  • প্রকাশকালঃ শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৬১ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি  :

কুমিল্লার লাকসাম পৌর শহরের কাদ্রা এলাকায় রাস্তার পাশে অটোরাইস মিলের ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়ে রায়হান (৩) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় শুক্রবার (২১ মে) ভোরে তার মৃত্যু হয়।
শিশু রায়হান পৌরসভার ৯নং ওয়ার্ডের কার্দ্রা গ্রামের শাহ আলমের ছেলে। রায়হানের চাচা মজিবুর আলম জুয়েল বাদী হয়ে ২০ মে বৃহস্পতিবার লাকসাম থানায় আলিফ অটো রাইস মিলের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ১৭ মে পৌরশহরে কাদ্রা এলাকায় আলিফ অটো রাইস মিলের পাশে শিশু রায়হান বাড়ী। ওইদিন বিকালে সে তার বোনের সাথে মাঠে বল নিয়ে খেলা করছিল। একপর্যায়ে বলটি মিলের ছাইয়ের উপর পড়। এসময় রায়হান বলটি আনতে গেলে জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন।
তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২১ মে শুক্রবার ভোরে সে মৃত্যুবরণ করে।
বিষয়টি নিশ্চিত করে রায়হানের চাচা জুয়েল বলেন, আলিফ অটোরাইস মিল তাদের জ্বলন্ত ছাই রাস্তার পাশে যত্রতত্র ফেলে রাখে। এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। ১৭ মে বিকালে রায়হান খেলতে গিয়ে জ্বলন্ত ছাইয়ে দগ্ধ যায়। তার পুরো শরীর পুড়েছে, তিন দিন ধরে রাজধানীর প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ভোরে সে মারা যায়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন, অভিযোগ তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম