1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সাবেক ছাত্রনেতা আহসানুল আলম খোকনের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪৭৪ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
সাবেক ছাত্রলীগ নেতা আহসানুল আলম খোকনের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে দুটি বছর কেটে গেল। ২০১৯ সালের ২৮ মে ঢাকা বারডেম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্যরা দোয়া চেয়েছেন যেন তিনি জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হন।
লাকসাম পৌর এলাকার সাতবাড়িয়া গ্রামের মৃত. সিরাজুল ইসলামের বড় ছেলে আহসানুল আলম খোকন জীবদ্দশায় বাংলাদেশ অটো রাইস মিল মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার কোষাধ্যক্ষ, লাকসাম আনোয়ারা অটো রাইস মিলের স্বত্তাধিকারী ও লাকসাম স্ট্যামফোর্ড গার্লস্ স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
জানা যায়, ২০১৯ সালের ২৬ মে রোববার হঠাৎ শারিরীক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মুন হসপিটালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা বারডেম হসপিটালে স্থানান্তর করেন। হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা খোকনের কিডনি রোগ শনাক্ত করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ মে রাত পৌনে এগারোটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি এক সপ্তাহ যাবৎ জ্বরে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে আহসানুল আলম খোকনের বয়স হয়েছিলো ৪০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম