নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী বাংগড্ডা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাঃ জাকির হোসাইন ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন। গত ৯ আগস্ট ২০২২খ্রিঃ ইসলামি বিশ্ববিদ্যালয় ২৫৫তম সিন্ডিকেট অধিবেশনের ১২৩ তম একাডেমিক কাউন্সিলের সুপারিশের প্রেক্ষিতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধীনে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়েছে।
তাঁর গবেষণার বিষয় ছিল The Role of Imams and khatibs in the prevention of Bidath in the Muslim Society “মুসলিম সমাজে প্রচলিত বিদ’আত প্রতিরোধে ইমাম ও খতিবদের ভূমিকা”। তাঁর তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ সাইফুল গণি নোমান।
মুহাঃ জাকির হোসাইন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মাঃ মুহাঃ সিরাজুল ইসলাম ও জয়নব ইসলামের জেষ্ঠ পুত্র। বর্তমানে তিনি পি.এইচ.ডি ডিগ্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন। উচ্চতর এ গবেষণা সম্পন্ন করতে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কৃপা এবং সকল আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া কামনা করেন।
Leave a Reply