1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সাংবাদিক তাবারক উল্ল্যাহ কায়েস পেলেন সমবায় উন্নয়ন পদক

  • প্রকাশকালঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩২৬ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :


কুমিল্লার লাকসাম কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান সাংবাদিক তাবারক উল্ল্যাহ কায়েস সমবায় উন্নয়ন পদক পেয়েছেন। পল্লী উন্নয়ন ও সমবায় খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় তাবারক উল্ল্যাহ কায়েসসহ সারাদেশের ২০ ব্যক্তি পেলেন ড. আখতার হামিদ খান পল্লী ও সমবায় উন্নয়ন পদকে ভূষিত হলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁদের হাতে পদক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভায় এ পদক তুলে দেওয়া হয়। ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমবায় সচিব মশিউর রহমান, পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সাহেদ আলী, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার ও বিআরডিবির সাবেক মহাপরিচালক আবদুল কাইয়ুম। সভা পরিচালনা করেন, ফেডারেশনের সহসভাপতি মিজানুর রহমান মনির। তিনি দীর্ঘ ২২ বছর যাবত সমবায়ের মাধ্যমে কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলছেন। এর পাশাপাশি তিনি লাকসাম প্রেসক্লাব, প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,ব্যবসায়ী সমিতি সভাপতি গাজীমুড়া কামিল মাদ্রাসার সহসভাপতি এবং লাকসাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ১৯৮৩ সালে এ অঞ্চলে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা করে ক্রীড়াঙ্গনসহ সামাজিক ভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। এ ছাড়াও তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো চীফ দায়িত্বে রয়েছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম