রাহিমা খান রুমা :
আমার দেশের মাটি সে তো সোনার চেয়ে খাঁটি
উর্বরতায় ভরা সুজলা সুফলা।
এই দেশেতে লতা পাতা জঙ্গল আর পাহাড়েতে ভরা।
আমার দেশের মাঠ গুলো যে সবুজ চাঁদরে মোড়া।
আমার দেশে নদী জোয়ার আনে মনে দোলা,
পদ্মা মেঘনা যমুনার জল আমার দেশের উর্বরতার বল।
মাটি জলে মিশে আছে আমাদের দেশ।
এই দেশে অজানা খনিজ সম্পদ আর গ্যাসে ভরা।
আমার দেশে ফসলে মিলে পুষ্টি গুণ আর শক্তি।
খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে কৃষক কুতার তাঁতি।
আর দেশের অপার মানুষ আছে যত।
এ দেশকে স্বাধীন করলো যাঁরা।
তাদের তরে সালাম রইলো আর রইলো ভালোবাসা।
তাদের মনে ছিলো দেশের তরে মায়া মমতায় ভরা,
তাই তো আজ বাস করি স্বাধীন দেশে।
সাহস আর গর্বে বুক ভরা।
মাঠে মাঠে সোনালী ফসল ফলায়
কৃষক আনন্দে মেতে ওঠে
নবান্নের ফসলে।
শীত এলেই প্রতি ঘরে
পিঠা পুলির উৎসব
বাঙালির যত স্বপ্নো মিটে
একসাথে সবাই খেয়ে।
Leave a Reply